শিরোনাম
◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৭:২০ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশীর নামে বৃটেনের ওভাল ক্রিকেট স্টেডিয়াম

সাইদুল ইসলাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক কোচ শহীদুল আলম রতন লন্ডনের ওভাল ক্রিকেট গ্রাউন্ড জয় করে নিয়েছেন। ১৫ই ডিসেম্বর ২৪ ঘন্টার জন্য শহীদুল আলম রতনের নামে ওভাল ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ "কিআ শহীদুল আলম রতন ওভাল" করা হয়েছে।

মিঃ রতন লন্ডনে ‘ক্যাপিটাল কিড ক্রিকেট’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধাণ নির্বাহী। মূলত সুবিধাবঞ্চিত শিশুদের ক্রিকেটের সাথে রাখার অবদানের জন্য সন্মাননা হিসেবে কিআ ওভালের ২৪ ঘন্টার জন্য নামকরণ করা হয়।

কোভিড-১৯ এর প্রভাবে লক ডাউনের এই সময়টাতে শহীদুল আলম রতন ও তার সংস্থা ইংল্যান্ডের বিভিন্ন শহরে ঘরে আটকে থাকা হাজারো তৃনমূল ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছিলেন। আর এরই স্বীকৃতি হিসেবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিসি) ও সারে ক্রিকেট ক্লাব ২৪ ঘন্টার জন্য কিআ ওভালের নাম বদলে রতনের নামে নামকরণ করে যুক্ত করে।

এছাড়াও তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অন্যতম দিক নিদের্শক হিসেবে কাজ করে যাচ্ছেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়