শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিভারপুলের সাবেক কোচ হুলিয়ের মারা গেলেন

স্পোর্টস ডেস্ক :[২] লিভারপুল ও লিওঁর সাবেক কোচ জেরার্ড হুলিয়ের ৭৩ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর খবর প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যমগুলো।

[৩] আরএমসি স্পোর্টস প্রতিবেদনে জানিয়েছে, সোমবার সকালের দিকে না ফেরার দেশে চলে গেছেন হুলিয়ের। ক্লাব পর্যায়ে লম্বা সময় ধরে কোচিং করানোর অভিজ্ঞতা ছিল তার। জাতীয় দলেরও কোচ ছিলেন হুলিয়ের। এছাড়া অ্যাস্টন ভিলা ও প্যারিস সেন্ত জার্মেইর ডাগআউটে ছিলেন বেশ কয়েক বছর। তবে তিনি স্মরণীয় থাকবেন ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত অ্যানফিল্ডে কাটানো সময়ের জন্য।

[৪] লিভারপুলে হুলিয়েরের কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল রয় ইভান্সের সঙ্গে যৌথ কোচ হিসেবে। বেশ দ্রত মার্সিসাইড ক্লাবটির একার দায়িত্ব নেন তিনি। লিগ শিরোপা অধরা থাকলেও তার অধীনে ছয়টি ট্রফি জিতেছিল অলরেডরা, যার মধ্যে ২০০১ সালে এসেছিল পাঁচটি। এফএ কাপ, লিগ কাপ, উয়েফা কাপ, কমিউনিটি শিল্ড ও উয়েফা সুপার কাপ ঘরে তুলেছিল লিভারপুল। দ্বিতীয় লিগ কাপও জেতে তারা ২০০২-০৩ মৌসুমে।

[৫] ফ্রান্সের জাতীয় ও বয়সভিত্তিক দলে কয়েক বছর কোচিং করিয়ে খ্যাতি পাওয়ার পর লিভারপুল চুক্তি করে হুলিয়েরের সঙ্গে। মিচেল প্লাতিনির সহকারী কোচ হিসেবে ফ্রান্সে কোচিং শুরু করেন। কিন্তু ১৯৯৪ সালের বিশ্বকাপে দল উঠতে ব্যর্থ হলে হতাশা নিয়ে পদত্যাগ করেন এবং কাজ করেন যুব দলের সঙ্গে।

[৬] হুলিয়েরের সর্বশেষ কোচিং অভিজ্ঞতা ইংল্যান্ডেই। অ্যাস্টন ভিলার সঙ্গে ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত ছিলেন তিনি। তার আগে স্বদেশী ক্লাব লিওঁকে টানা দুটি লিগ ওয়ান শিরোপা জেতান। কোচ হিসেবে প্রথম ফরাসি লিগ শিরোপা তিনি জিতেছিলেন ১৯৮৫-৮৬ মৌসুমে পিএসজির সঙ্গে।

[৭] ফরাসি ফুটবলে অবদান রাখায় ২০০২ সালে তাকে দেওয়া হয় লিজিওন ডি’অনার অ্যাওয়ার্ড। এছাড়া ইংল্যান্ডে অর্ডার অব ব্রিটিশ এম্পায়ারের সম্মাননাও পান তিনি। স্বনামধন্য কোচিং ক্যারিয়ারে ২০০১ সালে ইউরোপের বর্ষসেরা কোচ নির্বাচিত হন হুলিয়ের। - দ্য সান/ আরএমসি স্পোর্ত/ রাইজিংবিডি

  • সর্বশেষ