শিরোনাম
◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৪:০৯ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের ক্রিকেটাররা স্বার্থপর, ভারতের হার্দিক পান্ডিয়ার উদাহরণ টেনে মন্তব্য করলেন কানেরিয়া

স্পোর্টস ডেস্ক: [২] আরো একবার পাকিস্তানি ক্রিকেটারদের কথায় বিদ্ধ করলেন সাবেক পাক স্পিনার দানিশ কানেরিয়া। এবার ভারতের হার্দিক পান্ডিয়ার উদাহরণ টেনে মন্তব্য করলেন তিনি।

[৩] অস্ট্রেলিয়ায় সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করা হার্দিককে সিরিজের সেরা খেলোয়াড় বাছা হয়। কিন্তু তিনি পুরস্কার পাওয়ার পর তা তুলে দেন একই সিরিজে অভিষেক ঘটানো টি নটরাজনের হাতে। এই ঘটনা উল্লেখ করেই কানেরিয়া টুইটে পান্ডিয়ার প্রশংসা করেন ও পাকিস্তানের ক্রিকেটারদের সম্পর্কে বলেন যে তারা কোনদিনই এমন কাজ করেননি, কারণ তারা প্রত্যেকেই স্বার্থপর। তিনি লেখেন হার্দিক যা করেছেন তা তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে যথেষ্ট।

[৪] এটাই প্রথম নয়, এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন কানেরিয়া তার প্রাক্তন সতীর্থদের বিরুদ্ধে। তিনি যখন খেলতেন তখন সতীর্থরা তার সঙ্গে খারাপ ব্যবহার করতেন বলে কিছু মাস আগেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন যে তিনি শুধু হিন্দু ছিলেন বলেই তার সঙ্গে এই ব্যবহার করা হতো।

[৫] যদিও তার এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৎকালীন অনেক পাক ক্রিকেটারই। কাউন্টি ক্রিকেটে ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার জন্য তাকে আজীবন নির্বাসন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। - আজকাল/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়