শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৯:২৩ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা নেগেটিভ সনদ না থাকায় ফেরত পাঠানো হলো ৩ ভারতীয়কে

ডেস্ক রিপোর্ট: করোনা নেগেটিভ সনদ সঙ্গে না থাকায় ভারতের কলকাতা থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা তিন ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রোববার বেলা ১১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০৯ ফ্লাইটে শাহজালালে আসেন ওই তিন ভারতীয়।
নিয়ম অনুযায়ী ফ্লাইট থেকে নামার পর প্রত্যেক যাত্রীর হেলথ ডিক্লারেশন ফর্ম ও আরটি পিসিআর ল্যাবরেটরিতে করা করোনা নেগেটিভ সনদ যাচাই করা হয়।

এ সময় করোনা নেগেটিভ সনদ সঙ্গে আনেননি বলে জানান তারা। সে কারণে বেবিচক কর্মকর্তারা তাদেরকে কলকাতায় ফেরত পাঠান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।সূত্র: aviationnewsbd

  • সর্বশেষ
  • জনপ্রিয়