শিরোনাম
◈ উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও) ◈ দেশের ৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে ◈ ১৯ আগস্টের মধ্যে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে বাড়বে ৩৪০ মিলিয়ন ঘনফুট ◈ বাংলা‌দেশ দলের পারফর‌মেন্স ইস‌্যু‌তে রি‌কি পন্টিংয়ের কাঠগড়ায় প‌্যাট কামিন্স ও নির্বাচকরা ◈ শিক্ষকসংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে পুল গড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ শরীরে পুরুষ হরমোনের আধিক্য, দুই বাংলাদেশি অ্যাথলেট স্থায়ীভাবে নিষিদ্ধ ◈ ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের প্রধান নির্বাচকের দৌড়ে জহির খান ◈ ছয় মাসে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের পরিকল্পনা দিতে বিরোধীদের চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর ◈ শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে বাড়ছে সঞ্চয়, জুনে নতুন হিসাব ১ লাখ ১৮ হাজার

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাইকেল ভনের ভবিষ্যদ্বাণী, প্রথম টেস্ট না জিতলে ৪-০ তে সিরিজ হারবে ভারত

স্পোর্টস ডেস্ক : [২] অস্ট্রেলিয়ার মাটিতে আগামী ১৭ ডিসেম্বর থেকে স্বাগতিকদের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। দুদলের এই সিরিজ শুরুর আগে ভক্ত-সমর্থক কিংবা ক্রিকেট বিশ্লেষক, সবার মাঝেই চলছে কথার যুদ্ধ। গেল বার ভারত সিরিজ জিতলেও এবারের সিরিজ জিতবে কোন দল? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে।

[৩] কেউ ভারতকে এগিয়ে রাখছেন আবার কেউ এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়াকে। আবার কেউ বলছেন আসন্ন সিরিজে দুই দলের কেউই ফেবারিট নয়, জিততে পারে যে কোনো দল। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন অবশ্য এগিয়ে রাখছেন স্বাগতিক অস্ট্রেলিয়াকেই। তবে তার কথায় আছে যদি কিন্তু। তিনি মনে করেন, ভারত যদি প্রথম টেস্ট হেরে যায় তাহলে ৪-০ তে সিরিজ হারবে তারা।

[৪] সূচি অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। যেখানে এর আগে কোনো দিবা রাত্রির ম্যাচ হারেনি অজিরা। যে কারণে কিছুটা হলেও এগিয়ে থাকবে তারা। ক্রিকেটের ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এর সঙ্গে আলাপকালে ভন জানিয়েছেন, প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে না পারলে পরের তিন টেস্টেও হারবে ভারত।

[৫] এ প্রসঙ্গে ভন বলেন, ভারতকে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড এবং প্যাট কামিন্সের মতো ত্রয়ীকে নতুন বলে মোকাবেলা করতে হবে। যদি এমনটি না হয় তাহলে অস্ট্রেলিয়া তাদের শক্তি দেখাবে। গোলাপি বলের টেস্টটি এই সিরিজের নির্ধারক। অস্ট্রেলিয়া সাধারণত অ্যাডিলেডে গোলাপি বলে কখনও হারেনি। যদি অস্ট্রেলিয়া এই ম্যাচ জিতে এবং তার পরের তিন টেস্ট ম্যাচে ভারত বিরাট কোহলিকে পাবে না, তাহলে অস্ট্রেলিয়া ৪-০তে জিততে পারে। - ক্রিকবাজ / ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়