শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিমের কোভিড নেগেটিভ, খেলবেন পরের ম্যাচ!

নিজস্ব প্রতিবেদক : [২] শনিবার (১২ ডিসেম্বর) বেক্সিমকো ঢাকার বিপক্ষে ইনিংসের মাঝপথে হঠাৎ করে অসুস্থতার কথা জানান তামিম ইকবাল। অধিনায়ক অসুস্থ হয়ে পড়ায় ফরচুন বরিশালের মাথায় হাত পড়েছিল। শেষ পর্যন্ত তাদের জন্য স্বস্তি হয়ে এলো করোনাভাইরাসের রিপোর্ট, যার ফল এসেছে নেগেটিভ।

[৩] রোববার (১৩ ডিসেম্বর) সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তামিম। পরে তার নেগেটিভ রিপোর্টের খবর নিশ্চিত করেছে বরিশালের টিম ম্যানেজমেন্ট। ক্লাব কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, এখনও তামিমের শরীর দুর্বল। দুর্বলতা কাটাতে ওরস্যালাইন খাওয়ানো হয়েছে তাকে।

[৪] তবে সোমবার (১৪ ডিসেম্বর) এলিমিনেটরে ঢাকার বিপক্ষে ম্যাচে তামিমের খেলা নির্ভর করছে তার সিদ্ধান্তের ওপর। এই দিন বেলা সাড়ে ১২টায় মুখোমুখি হবে দুই দল।

[৫] লিগে নিজেদের শেষ ম্যাচে ১৭ বলে ১৯ রানে আউট হওয়ার কিছুক্ষণ পর ফেসবুক পোস্টে তামিম তার অসুস্থার খবর জানান। ম্যাচটি তারা জেতে ২ রানে।

[৬] ফিল্ডিংয়ে তাকে দেখা যায়নি। ঢাকার ইনিংসে বরিশালের অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ।

[৭] জানা যায়, অসুস্থতা বোধ করায় ব্যাটিং শেষেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকের পরামর্শে হোটেলে ফিরে যান তামিম।

[৮] কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম জানান, শুক্রবার (১১ ডিসেম্বর) থেকেই তার শরীর একটু খারাপ ছিল। ঢাকার বিপক্ষে ব্যাটিং করে ড্রেসিংরুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচণ্ড দুর্বল অনুভব করছিলেন। বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে তাকে দ্রুত জৈব সুরক্ষা বলয়ে ফিরে যাওয়ার পরামর্শ দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়