শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০, ০৯:০৩ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাপানের কাশিমা বন্দরের আদলে তৈরি হবে মহেশপুর মাতারবাড়ি সমুদ্রবন্দর

মিনহাজুল আবেদীন: [২] রোববার একাত্তর জার্নালের এক প্রতিবেদন জানায়, জাপান করপোরেশন কোম্পানি জায়কার নিমার্ণধীন এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

[৩] চট্টগ্রাম বন্দরের চিপ হাইড্রোগ্রাফার কমান্ডার আরিফুর রহমান বলেন, এ বন্দর দেশের আমদানি এবং রপ্তানি ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে। যা আগামীতে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক গেট হিসেবে পরিণত হবে। বন্দরের গভীরতা ১৮ মিটার হবে। তবে বাইরের দেশের সঙ্গে বাণিজ্য শুরু হলে এটি আরও বাড়ানো হবে। যা পরবর্তীতে ২২ মিটার পর্যন্ত বাড়ানো হবে।

[৪] বন্দর উন্নয়ন প্রকল্প পরিচালক জাফর আলম বলেন, পরবর্তীতে আমাদের বেসিনের পরিকল্পনা রয়েছে, ফলে কাজের মাধ্যমে গবেষণা করার মধ্যে দিয়ে ধীরে ধীরে আরও টার্মিনাল বাড়ানো হবে।

[৫] চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, নেপাল, ভুটান, কলকাতা, হালদিয়ারাও এ বন্দরের মাধ্যমে উপকৃত হবে। তবে সিঙ্গাপুর, কলম্বিয়ার মতো ডিভডাব ভেসেলগুলোও এখানে আসতে পারবে। এ সমুদ্র বন্দরের জন্য ব্যয় হবে ১৭ হাজার ৭৭৭ কোটি টাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়