শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০, ০৫:০৪ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যারিয়ার সেরা স্কোর করেও ফাইনাল জেতা হলো না বাকীর

স্পোর্টস ডেস্ক : [২] ক্যারিয়ার সেরা স্কোর করেই ফাইনাল রাউন্ডে জায়গা করে নিয়েছিলেন দেশসেরা অন্যতম শুটার আব্দুল্লাহ হেল বাকী। কিন্তু মিশরের মিরামিডস ওপেন অনলাইন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে গিয়ে হতাশ হতে হয়েছে তাকে। আট জন প্রতিযোগীর মধ্যে অষ্টম হয়েছেন বাকী। করেছেন ১২১.১ স্কোর।

[৩] বাছাইপর্বে ৬২৭.৩ স্কোর করে যেখানে চমকই দেখিয়েছিলেন বাকী, সেখানে ফাইনাল পর্বে সবার পেছনে জায়গা করে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন এই তারকা শুটার, ‘আমি এই ফলে অখুশী নই, হতাশও নই। বাছাইপর্বের জন্য আমার সব প্রস্তুতি ছিল। ফাইনাল রাউন্ডটা বাছাইপর্বের চেয়ে একটু ভিন্ন। যার জন্য আমার কোনও প্রস্তুতি ছিল না।’

[৪] এয়ার রাইফেল ইভেন্টে ইরানের নওরেজিয়ান পোরইয়া ২৫২.৫ স্কোর করে সোনা জিতেছেন। ভারতের দুই শুটার ভারদাম ইয়াশ ২৫১.৬ ও রুদ্রকর পাতিল ২৩০.৩ স্কোর করে যথাক্রমে রুপা ও ব্রোঞ্জ জিতেছেন।

[৫] এই প্রতিযোগিতায় পিস্তল ইভেন্টে বাংলাদেশের দুই প্রতিযোগীও হতাশ করেছেন। কমনওয়েলথ গেমসে রুপা জয়ী শাকিল আহমেদ ৫৬৭ ও আনোয়ার হোসেন ৫৪৭ স্কোর করে ফাইনাল রাউন্ডে যেতে পারেননি। - বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়