শিরোনাম
◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের ◈ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদে‌শির মৃত্যু

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে জুয়া: দুইজন এডমিন গ্রেপ্তার

সুজন কৈরী: ঢাকা জেলার সাভারের উত্তর জামসিং এলাকার একটি বাড়ি থেকে অনলাইনে জুয়া খেলার প্ল্যাটফর্মের দুইজন এডমিনকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাব্বির আহমেদ কাওসার (১৯) ও মো. মনোয়ার হোসেন (২৬)। তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত ৭ টি স্মার্ট ফোন, ১৪ টি সীম কার্ড ও তাদের স্মার্ট ফোনে অনলাইন জুয়া সাইট ওয়ানএক্সবেট বাংলাদেশ উন্মুক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।

শুক্রবার এটিইউ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১১ টায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ওয়ানএক্সবেট বাংলাদেশ (সমস্যা এবং সমাধান) নামক ফেসবুক গ্রুপের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে অনলাইন জুয়ায় অংশগ্রহণ করাত। আকৃষ্ট হয়ে অনেক সাধারণ লোক অনলাইন জুয়ায় অংশগ্রহণ করে সর্বশান্ত হয়েছে। এই ওয়েবসাইটের ৮ জন এডমিন রয়েছেন। এর মধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এটিইউ আরও জানায়, উদ্দেশ্যমূলকভাবে পরিচয় গোপন করে পরস্পর যোগসাজশে অর্থপ্রাপ্তি প্রতারণা বা ঠকাবার উদ্দেশ্যে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অপর ব্যক্তির পরিচয় ও তথ্য সংগ্রহ করে অবৈধ ই-ট্র্যানজেকশন করার অপরাধে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সাভার থানায় মামলা প্রক্রিয়াধীন।

এটিইউর পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বলেন, জুয়া খেলার সাইটটি মূলত রাশিয়ান। একটি গ্রুপ খুলে বাংলাদেশের একটি চক্র। পরে এতে আকৃষ্ট করে সদস্য বাড়ানো হয়। গ্রেপ্তার চক্রটির ওয়েবসাইট ঘেঁটে ১১ হাজার সদস্যের বিষয়ে জানা গেছে।

অনলাইনে খেলার বিষয়ে এই কর্মকর্তা বলেন, আইপিএল, বিপিএল ও এসপিএলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে চক্রটি টাকার বাজি ধরে জুয়া খেলতো। এভাবে চক্রটি সাধারণ লোকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়েছে। তবে ঠিক কি পরিমান টাকা হাতিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়