শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০১:৩০ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটি জেলাপরিষদের পুনর্গঠনে ফের প্রজ্ঞাপন জারি

রাঙামাটি প্রতিনিধি : [২] রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন)১৯৯৭ এর ১৬ ক(৪) উপধারা এবং রাঙামাটি জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪ এর ৪(২)উপধারা প্রদত্ত ক্ষমতা বলে সরকার রাঙামাটি জেলা পরিষদ অন্তবর্তী পরিষদ পুনর্গঠন করা হয়েছে ।

[৩] বৃহস্পতিবার (১০ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার পরেএই অর্ন্তবর্তী পরিষদের প্রজ্ঞাপন জারী করা হয় ।

[৪] রাঙামাটি জেলা পরিষদের কাউখালী থেকে পর পর দুইবারে মনোনীত সদস্য অং সুই প্রু চৌধুরী চেয়ারম্যান মনোনিত হয়েছে ।

[৫] এবারও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর আবারো সদস্য পদে মনোনীত হয়েছে।

[৬] কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সদস্য অংসুই ছাইন চৌধুরী ,বরকল উপজেলার সাবেক সদস্য সুবির কুমার চাকমা মনোনীত হয়েছে।

[৭] পুনর্গঠনে নতুন জেলা পরিষদের মনোনীত সদস্য হলেন- বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি সাবেক ইউপি চেয়ারম্যান প্রিয়নন্দ চাকমা,জুরাছড়ি থেকে প্রর্বতন চাকমা, নানিয়াচর উপজেলার বুড়িঘাট থেকে ইলিপন চাকমা , রাঙামাটি সদর বাদল চন্দ্র দে (মাষ্টার) ও রাজস্থলী থেকে নিউচিং মারমা সদস্য মনোনীত হয়েছে ।

[৮] জিকো চাকমা নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন,শান্তি চুক্তির আলোকে পুনর্গঠন সঠিক হয়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ