শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০১:০৫ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে করোনায় আক্রান্ত ৫৬ জন

আফরোজা সরকার: [২] জেলায় বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত নতুন করে ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট করোনায় ১৪ হাজার ৬শ’ ৫৭ জন আক্রান্ত এবং ২শ’ ৭১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৩ হাজার ৩শ’ ৩ জন রোগী সুস্থ হয়েছেন।

[৩] রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, দিনাজপুুরে ২৩, রংপুরে ২২, গাইবান্ধায় ৪, ঠাকুরগাঁয় ৩, লালমনিরহাটে ২, নীলফামারীতে ১ এবং কুড়িগ্রাম জেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

[৪] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, দিনাজপুুর জেলায় ৪ হাজার ১শ’ ৮৬ জন আক্রান্ত ও ৯৬ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৩ হাজার ৭শ’ ৪০ জন আক্রান্ত ও ৬২ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৪শ’ ২০ জন আক্রান্ত ও ৩০ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৩শ’ ৭৯ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ২শ’ ৬৩ জন অক্রান্ত ও ২৩ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৯শ’ ৮২ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ৯শ’ ৩৯ জন আক্রান্ত ও ১০ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৭শ’ ৪৮ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে ।

[৫] এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ২শ’ ৪৬ জনসহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৯০ হাজর ৪শ’ ৪১ জন। একই সময়ে ২শ’ ৫ জন সহ মোট ৮৪ হাজার ৭শ’ ৪৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়