শিরোনাম
◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানের পরমাণুবিজ্ঞানী হত্যায় জড়িত কয়েকজন গ্রেপ্তার

রাশিদুল ইসলাম : [২] ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যায় জড়িত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকারের এক উপদেষ্টা এ তথ্য জানালেও ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে তা জানানো হয়নি। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়।

[৩] হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বলেন, এই হত্যায় জড়িত অপরাধীদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। তারা বিচার থেকে রেহাই পাবে না।

[৪] ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, হোসেইন আমির-আবদুল্লাহিয়ান দেশটির আরবি ভাষার একটি টিভি চ্যানেলের কাছে এসব কথা বলেছেন। তিনি বলেন, হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বলেন, ‘মার্কিন গোয়েন্দা বা অন্য কোনো গোয়েন্দাদের সহযোগিতা ছাড়া ইসরায়েল কি একা এই কাজ (গুপ্তহত্যা) করতে পেরেছে? অবশ্যই না।’

[৫] তেহরান বলেছে, ফাখরিজাদেহকে হত্যায় যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা ইসরায়েলের তৈরি। হামলার স্থল থেকে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে, তাতে ইসরায়েলের সামরিক কারখানার লোগো রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়