শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৫:৫১ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সুপারির ভেতর মিলল ইয়াবা, নারী আটক

ডেস্ক রিপোর্ট: থেমে নেই ইয়াবা পাচারের নিত্য নতুন কৌশল। এবার সুপারির ভেতর মিলল ইয়াবা। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পটিয়ায়। ঘটনায় কৌশল হিসেবে দেখা গেছে কাঁচা সুপারির মাঝখানে কেটে তার ভেতরে ইয়াবা ঢুকিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথা এলাকায় চেকপোস্ট থেকে ওই নারীকে আটক করা হয়।

ওই নারীর নাম নাছিমা বেগম, তিনি কক্সবাজার জেলার কোটপাড়া এলাকার মনির আহমদের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া সার্কেলের অ্যাডিশনাল এসপি তারিক রহমান জানান, কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে যাবার সময় একটি যাত্রীবাহী বাসকে মহাসড়কের পটিয়ার খরনা রাস্তার মাথায় চেকপোস্টে থামানো হয়। এরপর তল্লাশি চালিয়ে একটি পলিব্যাগ শনাক্ত করেন পুলিশ সদস্যরা। পরবর্তীতে পলিব্যাগ খুলে সুপারি দেখতে পান তারা। এরপর ভালো করে তল্লাশি করে সুপারির ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটক নারীর ওই সুপারির ব্যাগ থেকে মোট ৩ হাজার ৭০৪ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়