শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

নূর মোহাম্মদ : [২] এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

[৩] আদেশে ভাস্কর্য, ম্যুরাল, প্রতিকৃতি সম্পর্কে জনগণকে সচেতন এবং জনমনের বিভ্রান্তি দূরীকরণে গণমাধ্যমে বক্তব্য প্রচার করতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও বায়তুল মোকারম মসজিদের খতিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

[৪] আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জরুল হক, নাহিদ সুলতানা যুথী ও এবিএম শাহজাহান আকন্দ মাসুম।

[৫] ৬ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট উত্তম লাহিড়ী এ রিট আবেদন দায়ের করেন।

[৬] রিটের বিবাদীরা হচ্ছেন, স্বরাষ্ট্র সচিব, ধর্ম সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব, পুলিশের মহাপরিদর্শক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়