শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

রহিদুল খান: [২] যশোর শহরের জেলরোড এলাকায় পৌর কাউন্সিলরের বাড়ির সীমানা থেকে মেহেদি হাসান সাগর (২৪) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করা হয়।

[৪] যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকসিমুল বারী অপু দাবি করেন, হত্যার পর তার বাড়ির পাশে মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা। হত্যায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে।

[৫] নিহত মেহেদি পেশায় রাজমিস্ত্রি। তিনি যশোর সদর উপজেলার বিরামপুর দক্ষিণপাড়ার ফকিরের মোড় এলাকার হানিফ শেখের ছেলে।

[৬] মকসিমুল বারী অপু জানান, (মঙ্গলবার) সকালে বাড়ির সামনের চা দোকানি দোকান খুলতে এসে মরদেহটি দেখতে পায়। এরপর তাকে জানালে তিনি পুলিশে খবর দেন। তিনি দাবি করেন, ঘটনাস্থলে রক্ত ছিল না। কেবল নিহতের শরীরে ছুরিকাঘাতের রক্তাক্ত চিহ্ন রয়েছে। তার ধারণা, হত্যার পর মরদেহটি তার বাড়ির পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা।

[৭] যশোর কোতোয়ালী থানার থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান জানান, কাউন্সিলর অপুর বাড়ির পাশেই মরদেহটি পরে ছিল। নিহত যুবকের পরিচয় শনাক্তে পুলিশ, ডিবি ও পিবিআই কাজ শুরু করে। পরে জানা যায়, তার নাম মেহেদি এবং তিনি রাজমিস্ত্রির কাজ করেন। তার বাবাকে খবর দিয়ে থানায় আনা হয়েছে।

[৮] কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়