শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে পরিবর্তিত হচ্ছে কোভিড উপসর্গ, সীমাবদ্ধ নেই জ্বর, সর্দি-কাশির মধ্যে

ডেস্ক রিপোর্ট: কোভিড-১৯ এর উপসর্গে এখন রক্তচাপের অস্বাভাবিক ওঠানামা, অবসাদ, পেটে সমস্যাসহ আরও বেশকিছু উপসর্গ যোগ হয়েছে। চিকিৎসকরা বলছেন, উপসর্গের এই পরিবর্তন গেলো মাস দুয়েক ধরে দেখছেন তারা। অবশ্য এই পরিবর্তন যে করোনাভাইরাসের মিউটেশনের জন্যে হচ্ছে এমনটা মনে করেন না বিজ্ঞানীরা। চ্যানেল২৪

জ্বর, শুকনো কাশি, সর্দি সাথে স্বাদ-গন্ধ কমে যাওয়া বা না পাওয়া; মোটাদাগে এ সবই কোভিডের উপসর্গ। কিন্তু মাস দুয়েক ধরে কিছু ভিন্ন উপসর্গের রোগীরাও করোনা পজেটিভ হচ্ছেন।

অনেক রোগীরই জ্বর-কাশি নেই; কিন্তু অবসাদ-ক্লান্তি, রক্তচাপের অস্বাভাবিক ওঠা-নামা, পেটে সমস্যা এমনকি কিডনি জটিলতা নিয়ে যাচ্ছেন, চিকিৎসকদের কাছে। পরে টেস্টে মিলছে করোনাভাইরাসের উপস্থিতি। এই বক্ষব্যাধি বিশেষজ্ঞ বলছেন, কারণ না জানা গেলেও; করোনার উপসর্গ যে বদলাচ্ছে এতে কোন সন্দেহ নেই।

অনেকের ধারণা উপসর্গের এই বদল কোভিড নাইনটিনের রূপ পরিবর্তন বা মিউটেশনের জন্য হতে পারে। কিন্তু ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের হেড অফ রিসার্চ ড. রিদওয়ানুর রহমান তা মনে করেন না। তিনি বলছেন, এগুলো আগেও ছিলো- চিকিৎসক কিংবা সাধারণ মানুষ বুঝতে পারেননি।

তবে কারণ যাই হোক, ছোট-খাটো অসুস্থতাও কোভিডের লক্ষণের বাইরে নয় বলেই ধরে নিতে হবে- বলছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা।

শুধু বাংলাদেশেই নয়- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যেও সরাচরের বাইরে কোভিডের ভিন্ন উপসর্গ পেয়েছেন চিকিৎসকরা। সেখানে মাথা ব্যথা, র‍্যাশ ওঠা, লাল চোখ অনেকের আবার শ্রবণশক্তিও কমেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়