শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দোতালায় জানালায় কনে, নিচে বর, পড়ানো হল বিয়ে

রাশিদুল ইসলাম : [২] এনগেজমেন্ট গত বছরই হয়ে গিয়েছিল। বিয়ের আগের দিন জানা গেল কনে লরেন কোভিড পজিটিভ। ‘কোয়ারেন্টাইন সেরোমনি’ ছাড়া উপায় নেই তাই কনে এসে জানালা খুলে পাশেই বসে পড়লেন। নিচে দাঁড়িয়ে বর প্যাট্রিক ডেলগাডো। গত ২০ নভেম্বরে ক্যালিফোর্নিয়ার অন্টারিওতে যাজক এভাবেই শারীরিক দূরত্ব বজায় রেখে তাদের বিয়ে পড়ান। দি সান

[৩] কোভিডে আক্রান্ত হওয়ার পর লরেন তার মায়ের বাড়িতে থেকেই বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। আমন্ত্রিত অতিথি সংখ্যা ১৭০ থেকে দশে নামিয়ে আনা হয়।

[৪] শারীরিক দূরত্ব বজায় রাখার জন্যে বর ও কনে একে অপরকে চুম্বন দিতে পারেননি।

[৫] ২৯ বছরের লরেন ফক্স টিভিকে বলেন, প্যাট্রিককে আমার অসুস্থতার কথা জানাতে দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছিলাম। ও আমাকে ঘাবড়ে যেতে মানা করল। বলল হয়ত ঠান্ডা লেগেছে। কিন্তু টেস্টে দেখা গেল কোভিড পজিটিভ।

[৬] দীর্ঘদিন ধরে বিয়ের অনুষ্ঠানের জন্যে আমরা পরিকল্পনা করেছিলাম। আর বিয়ের আগের দিন এমন ফলাফল পাওয়া গেল। লরেন এ মন্তব্য করে জানান শেষ পর্যন্ত সীমিত পরিসরে বাড়িতেই আমাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করি। এমনকি কোয়ারেন্টাইনে থাকার কারণে আমি বিয়ের পোশাক পরতে পারিনি।

[৭] বিয়ের ছবি তুলেছেন যিনি সেই ফটোগ্রাফার জ্যাসিকা জ্যাকসন বলেন এমন বিয়ের ছবি এর আগে কখনো তুলিনি। তারপরও আমি খুশি কারণ লরেন ও প্যাট্রিক এখন বিবাহিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়