শিরোনাম
◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২০, ১১:২৮ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২০, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় কুমিল্লায় এক নারী চিকিৎসকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি: [২] শনিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ডা. আইরিন পারভীন (৪৫) মারা যান।

[৩] ডা. আইরীন ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা মেডিকেল কলেজের চতুর্থ ব্যাচের ছাত্রী ছিলেন। তার ২ বছর বয়সী একজন কন্যা সন্তান রয়েছে।

[৪] তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডা. আইরীনের স্বামী ও জেলার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) ডা. আজিজুর রহমান সিদ্দিকী।

[৫] ডা. সিদ্দিকী জানান, কুমিল্লায় করোনা শনাক্ত হওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে তার স্ত্রীকে ঢাকার বিএসএমএমইউ’র কোভিড আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়।

[৬] রোববার (৬ ডিসেম্বর) জেলার আদর্শ সদর উপজেলার রত্নবতী গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

[৭] এদিকে ডা. আইরিনের মৃত্যুতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. মুজিবুর রহমান, কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এবং ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান শাহ মোহাম্মদ সেলিম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ