শিরোনাম
◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ কারিগরি ত্রুটিতে টোকিওতে আটকে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট, ঢাকায় ফিরতে বিলম্ব ◈ কলড্রপ, দুর্বল নেটওয়ার্ক ও ধীরগতির ইন্টারনেট নিয়ে বিটিআরসিতে ১১ হাজারের বেশি অভিযোগ ◈ বড় জয়ের রাতে কেইনকে সম্মাননা বায়ার্নের ◈ ডিভি লটারি ২০২৭: বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না জানা যাবে আজ ◈ চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক ◈ তাহসিফ সুরির সুরতহাল প্রতিবেদন: শরীরে আঘাতের চিহ্ন নেই, নাক দিয়ে রক্ত বের হচ্ছিল ◈ জাপান ৪ দিনের সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষের আগে ভারতের সঙ্গে আলোচনায় চাপ দিচ্ছে বাংলাদেশ ◈ নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

বগুড়ায় প্রতিনিধি: [২] র‌্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে র‌্যাবের একটি টিম বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা ২টায় এ অভিযান পরিচালনা করেন।

[৩] বগুড়া স্পেশাল ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে সদর উপজেলার মাটিডালী বিমান মোড়স্থ মাহাথীর হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে ফাঁকা জায়গার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মহির উদ্দিন (২০) লালমনির হাট জেলার হাতিবান্ধা উপজেলার সিংগীমারী গ্রামের মৃত আঃ সোবহান, মোঃ মানিক হোসেন (৩০) লালমনির হাট জেলার হাতিবান্ধা উপজেলার দক্ষিনগড্ডিমারী গ্রামের মোঃ আকিমুদ্দিন, ২৯৮ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল এবং ৪টি সীমকার্ডসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে জানাযায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

[৪] র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার এ প্রতিবেদক-কে বলেন, দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে জানাযায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ