শিরোনাম
◈ তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের বিধ্বংসী আঘাত ◈ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ◈ ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জেট ফুয়েলের দাম এক ধাক্কায় বাড়ল ৮০ শতাংশ ◈ জি‌নে‌দিন জিদান বিশ্বকাপের পর ফ্রান্স দ‌লের কোচ হ‌চ্ছেন! ◈ ব্যর্থতার দায়ে সেভিয়ার কোচ মাতিয়াস আলমেদা বরখাস্ত  ◈ বিদেশে উচ্চ শিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ ‘সারাদিনের তেল ৩ ঘণ্টায় শেষ’—সংকট নয়, বাড়তি চাহিদা, অতিরিক্ত মজুত না করার আহ্বান জ্বালানিমন্ত্রীর ◈ অনিয়মে অ্যাকশন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে লক্ষ্য উন্নত সেবা: স্বাস্থ্যমন্ত্রী ◈ ট্রাম্প কেন পিছু হটলেন, এই আকস্মিক নমনীয়তার কারণ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি: [২] মেহেন্দিগঞ্জের বদরপুরে দুই বছরের শিশুকন্যা তাসরিন ও তার মা সালমা বেগম (২৫) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের বদরপুর এলাকার নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর পিতা ও সালমা বেগমের স্বামীর নাম আমজাদ হোসেন। তিনি পেশায় একজন দিনমজুর।

[৩] স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, বুধবার (০২ ডিসেম্বর) রাতে স্বামী আমজাদ হোসেনের সাথে সালমা আক্তারের ঝগড়া হয়৷ এরপর সকালে সালমা আক্তারের মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এবং শিশুর মরদেহ পাশে পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়।

[৪] স্থানীয়দের ধারনা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে মা সালমা বেগম নিজে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ নিশ্চিত করে এখনো বলছে না এটি হত্যা নাকি আত্মহত্যা।

[৫] মেহেন্দীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ আবিদুর রহমান জানান, বুধবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটতে পারে৷ বৃহস্পতিবার সকালে খবর পাওয়ার পর ঘটনাস্থল এসে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা না গেলেও হত্যার মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

[৬] মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়