শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালতলীতে মেডিকেল কলেজ ছাত্রীর আত্মহত্যা

কাওসার হামিদ: [২] বরগুনার তালতলীতে গলায় ফাঁস দিয়ে সায়লা শারমিন বৃষ্টি (২২)নামে এক মেডিকেল কলেজের শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

[৩] বুধবার (০২ ডিসেম্বর) দুপুরের উপজেলার হাসপাতাল সড়কে খালেক মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। উপজেলার ছোট বগী ইউনিয়নের জাকির তবক গ্রামের বসির উদ্দিন ফোরকান মৃধা মেয়ে।

[৪] নিহত সায়লা শারমিন বৃষ্টি ঢাকার আব্দুল্লাহপুরে একটি সাপ্রো ডেন্টাল মেডিকেল কলেজের ছাত্রী।

[৫] পারিবারিক সূত্রে জানা যায়, মেডিকেল ছাত্রী সায়লা শারমিন বৃষ্টি নিজ বাসায় সকালে নাস্তা খেয়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করেন। এর পরে তার ছোট ভাই হাসান দুপুরের খাবারের জন্য রুমের দরজায় গিয়ে ডাকাডাকি করেন।

[৬] রুম ভিতর থেকে কোন ধরনের আওয়াজ না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে মা-ভাইয়ের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বৃষ্টিকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৭] এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া জানান, ঘটনা স্থানে আমি নিজেই পরিদর্শন করেছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্তে ছাড়াই মরাদেহ হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন তবে কেন মেডিকেল ছাত্রী সায়লা শারমিন বৃষ্টি আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ