শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. আসিফ নজরুল: সবার উচিত উস্কানিমূলক বক্তব্য পরিহারে সচেতন থাকা

ড. আসিফ নজরুল: কোনটা ভাস্কর্য, কোনটা মূর্তি, এ নিয়ে কারো বক্তব্য থাকতে পারে। এ নিয়ে কোরআন-হাদিসের ব্যাখ্যাও দিতে পারেন কেউ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ব্যাখ্যাটা দিতে হবে ভালো করে জেনে। অতি সামান্য কিছু পড়ে বা এর-তার থেকে শুনে মনমতো ব্যাখ্যা দেওয়ার বিষয় এটি না। এ বিষয়ে কথা বলতে গিয়ে দেশের আলেম সমাজকে কিছু মানুষ যে ভাষায় আক্রমণ করছেন তা অত্যন্ত দুঃখজনক। এর নিন্দা জানাই। আমাদের কথা বলতে হবে কারও বক্তব্য নিয়ে। বক্তব্যের উত্তর দেওয়ার নামে বক্তার চরিত্র হনন বা তাকে হুমকি দেওয়া অপরাধমূলক কাজ। রাজনৈতিক মহল, নাগরিক সমাজ, আলেম সমাজ সবার উচিত উস্কানিমূলক বক্তব্য পরিহারে সচেতন থাকা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়