শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৫:৩০ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিরামিডের সামনে ‘আপত্তিকর’ ছবি, মডেল গ্রেফতার

অনলাইন ডেস্ক : ফটোগ্রাফারসহ গ্রেফতার হলেন মিসরীয় মডেল সালমা আল-শিমি। পিরামিডের সামনে আপত্তিকর ফটোশুটে অংশ নেওয়ার অভিযোগে মিশরের প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ফেরাও যুগের ফ্যাশন অনুকরণে শিমি এমন পোশাক পরেছিলেন যাতে তার হাঁটু দেখা যাচ্ছিল সেইসঙ্গে দেহভঙ্গিতে ফুটে উঠেছিল আপত্তিকর আবেদন। এর মাধ্যমে দেশটির ঐতিহ্যকে অসম্মান করা হয়েছে।

ঘটনার দিন দক্ষিণ কায়রোর সাক্বারার নেক্রোপলিসে ৪ হাজার ৭০০ বছরের পুরোনো এক পিরামিডের সামনে একটি ফটোশুট হয়। তার ছবি তোলেন হুসসাম মোহাম্মদ নামে এক ফটোগ্রাফার।ছবিগুলো শিমি তার ইনস্টাগ্রামে পোস্ট করলে ভাইরাল হয়ে যায়।

যা দেখে নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসার পরই মডেল ও ফটোগ্রাফারকে গ্রেফতার করে মিসরের টুরিজম পুলিশ। তবে ৫০০ মিসরি মুদ্রা জরিমানা পরিশোধ করে মুক্তি পান দু’জন। সূত্র : দ্য সান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়