শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবু হাসান শাহরিয়ার: জয় বাংলা, জয় সাত মার্চ, জয় মুক্তিযুদ্ধ, জয় মুক্তির ডিসেম্বর, জয় মুজিববর্ষ

আবু হাসান শাহরিয়ার: ইসলাম ধর্মানুসারে ‘শিরক’ শব্দের আভিধানিক অর্থ হলো আল্লাহর একচ্ছত্র অংশীদারিত্বে কাউকে অংশী করা বা নিজে অংশী হওয়া। শিরক দুই প্রকার। [১] শিরকে আকবর (বড়ো শিরক) [২] শিরকে আসগর (ছোটো শিরক)। সাম্প্রতিক মোল্লাকবলিত ঘটনাবলিতে ইসলামানুসারে শিরকের বৈজ্ঞানিক ব্যাখ্যা হাশরের ময়দানে যে-বিচার স্বয়ং আল্লাহ করবেন, যদি কেউ সেই বিচার নিজের হাতে তুলে নেয় বা হাতে তুলে নিতে অন্যকে উস্কানি দেয়, সে বড়োরও বড়ো (শিরকে আকবরের চেয়েও বড়ো) ‘শিরক’- করল। মানে, স্রষ্টার অংশী হলো। এই বিবেচনায় বাবু নগরী ও মামুনুল হকসহ কতিপয় কাঠমোল্লা ক্রমাগত শিরক করে চলেছে। তারা না বোঝে আরবি ভাষা, না মাতৃভাষা বাংলা। যারা তাদের উস্কানিকে বাহবা দিচ্ছে, তারাও সমান অপরাধী।

মুক্তির একাত্তরে তাদের পূর্বসূরিরা নরপিশাচ ইয়াহিয়া খানের মদদে এ প্রকার শিরকের সক্রিয় ছিলো। মুক্তিযুদ্ধ চলাকালে ত্রিশ লাখ বাঙালি শুধু পাকিস্তানি হানাদারদের বুলেট-বেয়নেটেই শহিদ হননি তাদের হাতেও প্রাণ দিয়েছেন। ধর্ষিতা হয়েছেন কয়েক লক্ষ কন্যা-জায়া-জননী। মুক্তি-ভাস্কর্যের বাদানুবাদ নয়, বিজয়ের মাস ডিসেম্বর ও চলমান মুজিববর্ষে এই দুই একুশ শতকীয় নরপিশাচসহ সমস্বভাবী সব ধর্মব্যবসায়ীর কঠিন শাস্তি দাবি করছি। জয় বাংলা। জয় সাত মার্চ। জয় মুক্তিযুদ্ধ। জয় মুক্তির ডিসেম্বর। জয় মুজিববর্ষ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়