শিরোনাম
◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ১২:৫৬ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে মাস্ক না পড়ায় ১৮০০ টাকা অর্থদণ্ড

জামাল হোসেন: [২] চুয়াডাঙ্গা জীবননগরে মাস্ক না পড়ার কারণে ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জীবননগর শহরে এই অভিযান পরিচালনা করা হয়।

[৩] জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালতের সার্বিক সহযোগিতা করেন জীবননগর থানা পুলিশের একটি টিম।

[৪] জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন জানান, জীবননগর শহরের বিভিন্ন জন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে মাস্ক না পড়ার কারনে ১ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে।

[৬] অভিযান পরিচালনা কালে তিনি জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন। সেই সাথে জনসাধারণের উদ্দেশ্যে সতর্ক করে বলেন সরকারি নির্দেশনা অমান্য করে বিনা কারণে জনসমাগম করলে এই অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়