শিরোনাম
◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায়

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রান্তিক জেলেদের শীতবস্ত্র লাইফ জ্যাকেট বিতরণ করেছে কোস্ট গার্ড

সুজন কৈরী : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বুধবার দুপুরে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত এলাকায় জেলেদের মাঝে কম্বল, রেডিও, টর্চ লাইট, লাইফ জ্যাকেট, লাইফবয়, রেইনকোট বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন। এয়াড়া ওই এলাকায় সুপেয় পানির ব্যবস্থার জন্য নলকূপও স্থাপন করা হয়েছে।

কোস্ট গার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীর এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন, মৎস্য সম্পদ সংরক্ষণের পাশাপাশি প্রান্তিক জেলেসহ অসহায় ও দুস্থদের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সাতক্ষীরা জেলায় অন্তর্গত সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত এলাকায় জেলেদের মাঝে কম্বল, রেডিও, টর্চ লাইট, লাইফ জ্যাকেট, লাইফবয়, রেইনকোট বিতরণ করা হয়েছে। সেইসঙ্গে ওই এলাকায় সুপেয় পানির ব্যবস্থার জন্য নলকূপ স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক। এছাড়াও বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা ও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন এম হামিদুল ইসলাম বলেন, দেশের সার্বিক ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা ও মহামারীসহ সকল অপ্রত্যাশিত খারাপ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ক্ষতিগ্রস্থ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

 

  • সর্বশেষ