শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৬:৪১ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিশ্চিয়ানো রোনালদো জিতলেন ‘গোল্ডেন ফুট’ অ্যাওয়ার্ড

স্পোর্টস ডেস্ক : [২] লিওনেল মেসি, রবার্ট লেওয়ানডস্কি, মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে ১৮তম গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বুধববার (২ ডিসেম্বর) রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষে মাঠে নামার আগে এই সুখবর পেলেন তিনি।

[৩] প্রতিবছর সেরা ১০ জন ফুটবলারের তালিকা থেকে একজনকে বাছাই করে বিশ্বের নানা প্রান্তে থাকা ফুটবল প্রেমীরা। জুভেন্টাস মহাতারকার সঙ্গে তালিকায় ছিলেন বার্সেলোনার মেসি, বায়ার্ন মিউনিখের লেওয়ানডস্কি, লিভারপুলের সালাহ। এছাড়া পিএসজির নেইমার, রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস, ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো, বার্সার জেরার্ড পিকে, ইন্টার মিলানের আর্তুরো ভিদাল ও জুভেন্টাসের জিওর্জিও চিলিনি।

[৪] ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে সিরি আ’তে পাঁচ ম্যাচে মাঠে নেমে তুলেছেন আট গোল। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে দুটি ম্যাচ খেলে করেছেন একটি গোল।

এদিকে প্রথমবারের মতো দেয়া গোল্ডেন ফুট প্রেস্টিজ অ্যাওয়ার্ডও জিতে নিয়েছেন জুভেন্টাসের প্রেসিডেন্ট আন্দ্রিয়া অ্যাগনেলি। - মার্কা/ দ্য সান/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়