শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে এলো বিগবস তারকার গোপন বিয়ে, ৪ পুরুষের সঙ্গে সম্পর্ক (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : সদ্য ‘বিগ বসে’র ঘর থেকে বেরিয়েছেন। এর মধ্যেই বিতর্কে জড়ালেন পবিত্রা পুনিয়া। পবিত্রাকে স্ত্রী দাবি করলেন সুমিত মাহেশ্বরী নামের এক হোটেল ব্যবসায়ী। শুধু তাই নয়, সুমিতের অভিযোগ, বিবাহিত থাকাকালীনই বিভিন্ন সময়ে চার পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন টেলিভিশন অভিনেত্রী। খবর সংবাদ প্রতিদিনের।

রিয়ালিটি শো ‘বিগ বসে’ চলতি মৌসুমের অন্যতম চর্চিত বিষয় ছিল পবিত্রা ও এজাজ খানের নৈকট্য। শোয়ের মধ্যেই দু’জনকে চুম্বন করতে দেখা গিয়েছে। এজাজ প্রকাশ্যেই নিজের মনের কথা পবিত্রাকে জানিয়েছেন। বলেছেন, বিগ বস থেকে বেরিয়ে সোজা পবিত্রাকে নিয়ে গিয়ে নিজের বাবার সঙ্গে দেখা করাবেন। শো থেকে বেরিয়ে যাওয়ার সময়ও এজাজকে জড়িয়ে ধরে নিজের ভালোবাসা প্রকাশ করেছেন পবিত্রা।

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

সুমিত জানান, পবিত্রা কোনওদিনই তাদের বিয়েকে গুরত্ব দেননি। যে চারজনের সঙ্গে পবিত্রার সম্পর্ক ছিল। তার মধ্যে একজন প্রাক্তন বিগ বস প্রতিযোগী পারস ছাবরা।

এর আগে পারস জানিয়েছিলেন, পবিত্রার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তিনি জানতেন না তার বিয়ে হয়ে গিয়েছে।

যদিও শোয়ে পবিত্রা জানিয়েছিলেন, তার অন্য কারও সঙ্গে বিয়ের কথা পাকা হয়ে রয়েছে। তবে, বিবাহিত হওয়া প্রসঙ্গে কিছু বলেননি অভিনেত্রী।

এদিকে সুমিতের বক্তব্য, তিনি প্রতিবার পবিত্রাকে ক্ষমা করেছেন। কিন্তু আর নয়! রিয়ালিটি শোয়ে যেভাবে এজাজের সঙ্গে অভিনেত্রী ঘনিষ্ঠ হয়েছেন। তাতে তিনি ও তার পরিবার বেজায় ক্ষুব্ধ। পবিত্রা নিজের জীবন নিয়ে যা খুশি তাই করতে পারেন। কিন্তু তার আগে তাকে ডিভোর্স নিতে হবে বলে জানান সুমিত।

 

উল্লেখ্য, শোয়ের প্রথম ফাইনালিস্ট এজাজ খান হতে চলেছেন। নিজেদের গোপন কথা বলার টাস্কে যৌন হেনস্থার কথা প্রকাশ করেন এজাজ। তার সেই কাহিনি সকলের মন ছুঁয়ে যায়। প্রতিযোগীদের বিচারে চলতি সপ্তাহের এভিকশন থেকে বেঁচে যান টেলিভিশন অভিনেতা। আর হয়ে যান শোয়ের প্রথম ফাইনালিস্ট। গতবার শো জিতেছিলেন আরেক টেলিভিশন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।
সূত্র- যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়