শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অর্বাচিন কথা ও অস্ফালন বন্ধ করুন, নাহলে পরিনতি ভয়াবহ হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সমীরণ রায় : [২] আ ক ম মোজাম্মেল হক বলেন, ইসলাম নিয়ে অপব্যাখ্যা করলে ইসলাম প্রিয় মানুষ নিরবে বসে থাকবে না। ধর্ম কারো কাছে লিচ দেওয়া হয়নি। ১৬ কোটি মানুষ ধর্মের রক্ষক। আপনারা মুষ্টিমেয় কয়েকজন মুসলিম, তাহলে আমরা কি? মামুনুল হক ও হেফাজতে মহাসচিব বাবুনগরীরা ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেবেন,’ এই উক্তি প্রত্যাহার না করলে ৫২, ৭০ ও ৭১ সালে যেভাবে স্বাধীনতাকামী মানুষ জবাব দিয়েছে, সেভাবেই গর্জে উঠবে। এখন পর্যন্ত কেউ কিছু বলেনি, এটা আপনাদের সৌভাগ্য।

[৩] তিনি বলেন, মুসলিম অধ্যুষিত সব রাষ্ট্রেই ভাস্কর্য রয়েছে। শুধু তাই নয়, আপনাদের সাধের রাষ্ট্র পাকিস্তানেও ভাস্কর্য রয়েছে। ৭১’র প্রেতাত্মারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে অস্ফালন করেছে। সরকারের এখন উচিত এইগুলো খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া। সারাদেশে হাজার হাজার ভাস্কর্য রয়েছে, তা নিয়ে তারা কথা বলছেন না। হঠাৎ করে জাতির পিতার ভাস্কর্য নিয়ে কথা বলছেন কেন? সোহরওয়ার্দী উদ্যানে ভাস্কর্য স্থাপনের কাজ চলছে। হঠাৎ করে এমন উক্তি কার নির্দেশে। কলাগাছ আর মান্দার গাছ এক নয়। আমরা মান্দার গাছ। মান্দার গাছের সঙ্গে ঘষাঘষি করলে পিঠের ছাল উঠে যাবে।

[৪] আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান বলেন, ৭১’র রাজাকার আলবদর, আল শামস অনুসারীদের ভাস্কর্য নিয়ে বক্তব্যের তীব্র নিন্দা জানাই। ২০১৩ ও ১৪ সালে বিএনপি-জামায়াতেরা সারাদেশে অগ্নিসন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মেরেছে, তা নিয়ে কেন তারা কোনো কথা বলেননি। কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলছেন কেন? আপনারা বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দিতে চেয়েছেন, আমরা আপনাদের বঙ্গব সাগরে ফেলে দেবো। মুক্তিযোদ্ধারা এখনও মরেনি, তারা ঘুমিয়েও নেই, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবো।

[৫] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ভাস্কর্য স্থাপনে কোনো বাধা আসলে মামুনুল হক ও হেফাজতে মহাসচিব বাবুনগরীদের শিক্ষা দিয়ে দেবো । কোনোভাবেই মৌলবাদীদের দ্বারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করতে দেবো না। আমরা শান্ত আছি, তার মানে ভাববেন না মুক্তিযুদ্ধের চেতনার সংগ্রাম শেষ হয়ে গেছে। আপনাদের কথা শুনলে মনে হয়, আপনারা মুসলিম আর আমরা বেধর্মী। ভাস্কর্য আর মুর্তি এক নয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবশ্যই হবে, কেউ বাধা দিতে পারবে না।

[৫] মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে একাত্তুরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়র কবিরের সভাপতিত্বে অরাজনৈতিক ৬৫টি সংগঠনের ব্যানারে এক মানবন্ধনে বক্তারা এসব কথা বলেন।

  • সর্বশেষ