শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়া র‌্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ২

জিএম মিজান: [২] র‌্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে র‌্যাবের একটি টিম সোমবার দিবাগত রাত ১টায়। বগুড়া জেলার সদর উপজেলার মাটিডালি বিমান মোড়স্থ নিউ এশিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রংপুর হইতে বগুড়া গামী মহাসড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে, মো. আজাদ হোসেন (৩৩) চুঁয়াডাঙ্গা জেলার সদর উপজেলার সাতগাড়ি গ্রামের মো. আব্দুল মালেক ছেলে ও মো. স্বজল হোসেন (২৬) চুঁয়াডাঙ্গা জেলার সদর উপজেলার ইসলামপাড়া গ্রামের মো. আতিকুর রহমান ছেলে কে ২৬কেজি গাঁজাসহ , একটি পাথর ভর্তি ১০চাকা বিশিষ্ট ৩/৪ ডাউন সাইজের ট্রাক (ঢাকা- মেট্রো-ট-১৬-৮৭১২) দুইটি মোবাইল, তিনটি সীমকার্ডসহ গ্রেফতার করে।

[৩] গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

[৪] র‌্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করে হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়