শিরোনাম
◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি ◈ আপনার আয় কোন খাতে? ৭ ধরনের আয় থাকলে রিটার্ন বাধ্যতামূলক ◈ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ◈ নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি ◈ ব্রিকসের আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘তাড়াহুড়ো নয়’: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৮:২২ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবদুন নূর তুষার: জনস্বাস্থ্যকে যারা হুমকির মুখে ফেলছে, তারা কারা?

আবদুন নূর তুষার: শাহ মখদুম মেডিকেল কলেজকে শিক্ষা কার্যক্রম বন্ধ করে ছাত্রছাত্রীদের রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধীনে অন্য মেডিকেল কলেজে মাইগ্রেট বা অভিবাসন করার নির্দেশ দিয়েছে সরকার তথা মন্ত্রণালয়। তারপরেও তারা সেটা না করে, বিএমডিসি দিয়ে তাদের কলেজ পরিদর্শনের নামে এক তামাশার আয়োজন করেছে। তারা ভাড়া করা লোকজন দিয়ে একধরনের ডামি পরিদর্শন পার করার আয়োজন করছিল। এই পরিদর্শনের আগে ছাত্রীরা তাদের হোস্টেল থেকে তাদের ব্যবহার্য বস্তু আনতে গেলে যেমন শীতবস্ত্র ও কম্বল, লেপ ইত্যাদি, তারা তাদের নির্মমভাবে প্রহার করে। আমি সেই রক্তাক্ত ছবি এখানে দিলাম না।

এটিএন নিউজ, প্রথম আলো সেসব প্রকাশ করেছে। এই ঘটনার পরেও বিএমডিসি কি কারণে এই কলেজ পরিদর্শনে যাচ্ছে এবং কেন ছাত্র ছাত্রীদের মাইগ্রেশন না দিয়ে তাদের শিক্ষাসময় অপচয় করা হচ্ছে? মানহীন এই কলেজটি এতোদিন চলেছে কীভাবে? বাবা-মায়ের টাকা, ছাত্রছাত্রীদের সময় ও শিক্ষাজীবনের অপচয় করে মানহীন মেডিকেল কলেজে পড়ার নামে অদক্ষ চিকিৎসক তৈরি করে জনস্বাস্থ্যকে যারা হুমকির মুখে ফেলছে তারা কারা? তাদের ছবি এক এক করে জনসমক্ষে প্রকাশ করা দরকার। এটা তো একটি অপরাধ। যাদের এটার মান নিয়ন্ত্রণ করার কথা তারা এটাকে কি কারণে দিনের পর দিন চলতে দিয়েছিলো? তাদেরও সাজা হওয়া দরকার। অন্যায় যে করে আর অন্যায় যে সহে। শুধু ঘৃণা নয়, তাদের জন্য বৃহত্তর প্রতিরোধ দরকার। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়