শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৬:২৫ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ফিলিপস

স্পোর্টস ডেস্ক : [২] আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়লেন ব্যাটসম্যান গেøন ফিলিপস। আজ ২৯ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৪৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এ রেকর্ড গড়েন ফিলিপস।

[৩] মাউন্ট ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার গাপটিল ও সেইফার্ট। ৪৯ রানের ওপেনিং জুটির পর সেইফার্ট ফিরলে ভাঙো জুটি। পরের ওভারে ফেরেন গাপটিলও।

[৪] ৫৩ রানে ২ উইকেট হারার পর মিডল অর্ডারে দলের হাল ধরেন ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস। ক্যারিবিয়ান বোলারদের উপর শুরু থেকেই চড়াও হন ফিলিপস। ঝড়ো ব্যাটিংয়ে কনওয়েকে নিয়ে জুটি গড়ে ২২ বলে তুলে নেন ফিফটি।

[৫] এরপর দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগুতে থাকেন ফিলিপস। অপরপ্রান্তে দারুণ ব্যাটিংয়ে কনওয়ে ৩১ বলে তুলে নেন ফিফটি। নিজের অভিষেকের দ্বিতীয় ম্যাচেই নিউজিল্যান্ডের হয়ে ফিফটি পেলেন প্রোটিয়া বংশদ্ভূত এই ক্রিকেটার।

[৬] এরই মধ্যে কট্টেলের বিপক্ষে ৮৮ রানে জীবন পান ফিলিপস। হাই ফুলটস লং অনে পোলার্ডের হাতে তালুবন্দি হলেও হাই নো তে জীবন পান। এরপর সুযোগ আর হাতছাড়া করেননি ফিলিপস। মাত্র ৪৬ বলে ৯ বাউন্ডারি ও ৮ ছক্কায় তুলে নেন নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। এর আগে ৪৭ বলে সেঞ্চুরি করে এ রেকর্ড ছিল মানরোর। শেষ ওভারে ১০৮ রানে আউট হন ফিলিপস।- ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়