শিরোনাম
◈ এটাই আসল টেস্ট ক্রিকেট, বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ◈ বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের মেয়ে মারওয়া খায়ের, লন্ডনের ট্রেনের কণ্ঠস্বর থেকে প্রশিক্ষক! ◈ কাতার, মরক্কো ও মিশরসহ আরবের ছয় দেশ ইনফান্তিনোর পাশে, ফিফা সভাপতির প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে  ◈ আ‌সিয়ান কা‌পে ভারত খেল‌বে না, তা‌দের জায়গায় খেলতে প্রস্তুত বাংলাদেশ ◈ ইরানের বিরুদ্ধে ‘অনির্দিষ্টকাল’ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, নতুন রণতরি মোতায়েন ◈ মিরাজের হাফ সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২০০ ছাড়াল ◈ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প ◈ ইতিহাসের বৃহত্তম তেল সংকটে বিশ্ব, মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ ◈ পোল্যান্ডে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে দূতাবাসের সতর্কবার্তা ◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০৩:৩৮ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডে সফরে থাকা সাত পাকিস্তানি ক্রিকেটার কোভিড পজিটিভ

স্পোর্টস ডেস্ক : [২] চারদিন আগে নিউজিল্যান্ড পৌঁছে ঝামেলায় পড়ে গেছে পাকিস্তান ক্রিকেট দল। পৌঁছার পর ৬ ক্রিকেটারের কোভিড পজিটিভ হওয়ার খবর আসে। শনিবার সকালে আরো এক পাকিস্তানি ক্রিকেটার কোভিড পজিটিভ বলে খবর প্রকাশ হয়েছে।

[৩] পাকিস্তান ক্রিকেট দলকে হোটেলে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। ফের এক ক্রিকেটারের করোনা ধরা পড়ায় সেই নির্দেশে আরো কড়াকড়ি করা হয়েছে। কোনো রকম অনুশীলনও করতে পারবেন না তারা। এই পরিস্থিতিতে সুতোয় ঝুলছে বাবর আজমদের নিউজিল্যান্ড সফরের ভবিষ্যৎ।

[৪] নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগে ক্রিকেটারদের চার বার করোনা পরীক্ষা করা হয়েছিল বলে জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু কিউইদের দেশে পৌঁছানোর পর পরীক্ষা করলে একের পর এক করোনা পজিটিভ রিপোর্ট আসতে শুরু করে। এমনকি দুই পাকিস্তানি ক্রিকেটারের আগে থেকেই করোনা সংক্রমণ ছিল বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। - ক্রিকইনফো

[৫] এদিকে নিউজিল্যান্ড বোর্ডের পক্ষে জানানো হয়েছিল অন্তত ৩-৪ বার পাকিস্তান ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভাঙতে দেখা গেছে। শুক্রবারই (২৭ নভেম্বর) নিউজিল্যান্ড বোর্ডের পক্ষে সতর্ক বার্তা দিয়ে বলা হয়, আর এক বার নিয়ম ভাঙলেই দেশে ফেরত পাঠানো হবে পাকিস্তানি ক্রিকেটারদের।

[৬] এই অবস্থায় ফের এক ক্রিকেটারের করোনা পজিটিভ রিপোর্ট চাপ বাড়াচ্ছে পাকিস্তান বোর্ডের ওপর। সোমবার ফের পুরো পাকিস্তান দলের করোনা পরীক্ষা করা হবে। - ক্রিকইনফো/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়