শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আম্পায়ার কোভিড আক্রান্ত

স্পোর্টস ডেস্ক : [২] এবারে করোনার থাবা পড়লো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। মহামারি এই রোগে আক্রান্ত হয়েছেন টুর্নামেন্টের শনিবারের দুই ম্যাচের রিজার্ভ আম্পায়ার আলী আরমান।

[৩] শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন করোনা পজেটিভ প্রমাণিত হওয়ায় আরমান হোটেল ছেড়ে চলে গিয়েছেন। নিজ বাড়িতে তিনি কোয়ারেন্টাইনে থাকবেন।

[৪] এ সময় তিনি অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের শারীরিক পরিস্থিতিও জানান। গেল সপ্তাহে এই যুবা কোভিড পজেটিভ হয়েছিলেন। চলতি টুর্নামেন্টে গাজী গ্রুপ চট্টগ্রাম তাকে দলে ভিড়িয়েছিল।

[৫] দেবাশীষ বলেন, জয় আমাদের কোয়ারেন্টাইন ব্যবস্থার অধীনে রয়েছে। কিন্তু আম্পায়ার রাজন (আলী আরমান) হোটেল ছেড়ে চলে গেছেন। নিজ বাসায় তিনি অবস্থান করবেন। এর আগে চলতি মাসের শুরুতে, বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ, টেস্ট অধিনায়ক মুমিনুল হক এবং নির্বাচক হাবিবুল বাশার করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তারা সুস্থ হয়ে উঠেছেন। মাহমুদউল্লাহ এবং মুমিনুল দুজনেই বর্তমানে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি খেলছেন। - ক্রিকফ্রেঞ্জি/ বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়