শিরোনাম
◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট 

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৩:৪৪ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরলে ভাতিজার কোপে চাচার মৃত্যু, থানায় মামলা

এম, এ কুদ্দুস: [২] দিনাজপুরের বিরলে বিরোধীয় সম্পত্তিতে ধান কাটাকে কেন্দ্র করে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বিরল উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের মাঝাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত ব্যাক্তির পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো হাঁসুয়া উদ্ধার করলেও এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

[৩] জানা গেছে , শুক্রবার দুপুরে বিরল উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বল্লভপুর মাঝাপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে নিহত আব্দুল কাদের (৭৫) এর সাথে বাড়ির পাশের ২৬ শতক জমি নিয়ে পাঁচ ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে।

[৪] বিরোধীয় সম্পত্তিতে চলতি মৌসুমে পাঁচ ভাই ও তাদের সন্তানেরা যে যার মতো ধান আবাদ করে। শুক্রবার দুপুরে আব্দুল কাদের ধান কেটে শুকাতে দেয়। এ সময় অপর ভাই আবুল হোসেন বাবুর ধানক্ষেত আরেক ভাই রোস্তম আলী ও তাঁর স্ত্রী-সন্তানসহ ভাড়াটে লোকজন নিয়ে জোরপূর্বক কাটতে যায়। এ নিয়ে আব্দুল কাদের ও আবুল হোসেন দুই ভাই বাঁধা দিতে গেলে আরেক ভাই রোস্তম আলীর সঙ্গে ধাক্কাধাক্কি হয়।

[৫] এ সময় রোস্তম আলীর ছেলে নাঈম ইসলাম (৩৫) ধাঁরালো হাঁসুয়া দিয়ে চাচা আব্দুল কাদেরকে কোপ দেয়। এতে চাচা আব্দুল কাদের গুরুত্বর জখম হয়। আহত অবস্থায় আব্দুল কাদেরকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

[৬] বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ধাঁরালো হাঁসুয়া উদ্ধার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়