শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজকীয় তহবিলে থাই রাজার নিয়ন্ত্রণ পরিত্যাগের দাবিতে রাস্তায় মানুষ

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হাজার হাজার মানুষ দেশটির রাজকীয় তহবিলের ওপর থেকে রাজার নিয়ন্ত্রণ পরিত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। থাই রাজার নিয়ন্ত্রণে হাজার হাজার কোটি ডলারের তহবিল রয়েছে।

বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর দমন-পীড়ন এবং ধরপাকড় অভিযান জোরদার হওয়ার পরও থাইল্যান্ডের রাজধানীতে এ বিশাল বিক্ষোভ হলো। বিক্ষোভকারীরা রাজধানীর সিয়াম কমার্শিয়াল ব্যাংকের সদর দপ্তরের সামনে সমাবেশ করেন। এ ব্যাংক হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে পুরনো ব্যাংক।

সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজা এবং অন্যান্য প্রতিষ্ঠান কি পরিমাণ অর্থ খরচ করছে তা জানার অধিকার জনগণের দেয়া উচিত। এ সময় তারা সামরিক সরকারকে আর মেনে নেবেন না বলে ঘোষণা করেন।
এ বিক্ষোভ সমাবেশ প্রকৃতপক্ষে ক্রাউন প্রপার্টি ব্যুরোর সামনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু রাজার অনুসারীদের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ এড়ানোর জন্য সমাবেশটি সিয়াম কমার্শিয়াল ব্যাংকের সামনে করা হয়। ক্রাউন প্রপার্টি ব্যুরো রাজকীয় সম্পদের রক্ষণাবেক্ষণ করে থাকে।

সম্প্রতি থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন সরাসরি ক্রাউন প্রপার্টি ব্যুরোর নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়