শিরোনাম
◈ মানদণ্ডে ব্যর্থ, বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের ◈ আইনি ও প্রশাসনিক জটিলতায় ওষুধের মূল্য নির্ধারণ থমকে গেছে: বাজারে আসছে না নতুন ওষুধ, হুমকিতে বিপুল বিনিয়োগ ◈ নেপালকে হারিয়ে সিরিজে ২-১এ এগি‌য়ে গে‌লো বাংলাদেশ নারী কাবাডি দল ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ ◈ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া, প্রাথমিক পরিকল্পনার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা: বিবিসির বিশ্লেষণ ◈ ফাইনালে আর্জেন্টিনার এনজোর লাল কার্ড নিয়ে যা বলছে ভিএআর ◈ হামের উপসর্গে আরও পাঁচ মৃত্যু, সিলেটে তিনজন ◈ স্টারমারের স্থলাভিষিক্ত বার্নহাম, ব্রিটেনে নতুন সরকার ◈ বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হচ্ছে ভারতের তৈরি ২০০ আধুনিক কোচ, বাড়বে যাত্রী পরিবহন সক্ষমতা

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ সুদানে ব্যানব্যাট-৩ এর মেডেল প্যারেড অনুষ্ঠিত

ইসমাঈল ইমু: [২] দক্ষিণ সুদানের ওয়াও সুপার ক্যাম্পে ব্যানব্যাট-৩ এর শান্তিরক্ষীদের গত এক বছরের শান্তিরক্ষা কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ মেডেল প্রদান প্যারেড গত ১০ নভেম্বর অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি জনাব ডেভিড শিয়েরার প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন করেন। তিনি ১৯ জন নারী শান্তিরক্ষীসহ ৮৬১ জন বাংলাদেশী শান্তিরক্ষীকে তাদের গত এক বছরের অসামান্য কৃতিত্বপূর্ণ অবদানের জন্য জাতিসংঘ মেডেল পরিয়ে দেন।

[৩] প্রধান অতিথি তার বক্তব্যে সকল প্রতিকূলতা অতিক্রম করে ব্যানব্যাট-৩ এর অনন্য সাধারণ অবদানের জন্য অভিনন্দন জানান এবং ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আমি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেস এর পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সাথে আপনাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পদক প্রদানের ঘোষণা করছি। আপনারা জাতিগত সংঘাতপূর্ণ টঞ্জ, ম্যাপেল ও কজেনা এলাকায় অনেক নিরাপরাধ জনগণ বিশেষ করে নারী ও শিশুদের জীবন বাঁচিয়েছেন। করোনা মহামারির মধ্যেও দায়িত্ব পালনে আপনাদের অবিরাম প্রচেষ্টা ও কর্মতৎপরতা আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি।

[৪] এছাড়াও তিনি ব্যানব্যাট এর সাথে সংযুক্ত ফিমেল এনগেইজমেন্ট টিমের অসাধারণ কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, ব্যানব্যাট-৩ এর নারী শান্তিরক্ষীরা দক্ষিণ সুদানে শান্তিরক্ষা কার্যক্রমে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তিনি ব্যানব্যাট-৩ এর জনকল্যাণমুলক কর্মকান্ডের ফলে স্থানীয় জনগণের দুঃখ দুর্দশা লাঘব এবং দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনে অনন্য সাধারণ দৃষ্টান্ত স্থাপনের প্রশংসা করেন।

[৫] মেডেল প্যারেড অনুষ্ঠানে দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ঊর্ধ্বতন সামরিক, অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং দক্ষিণ সুদান সেনাবাহিনীর ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়