শিরোনাম
◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি ◈ চার অপরাধে ড. ইউনূস ও উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি অধ্যাপক কার্জনের ◈ দুপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা ◈ বাংলা‌দেশ নারী দল স্কটল্যান্ডে ত্রিদেশীয় টুর্না‌মেন্ট খেলবে  ◈ বিশ্বকাপে মে‌ক্সি‌কোর বিপক্ষে খেলতে চান না ‌লিও‌নেল মেসি  ◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ১২:০১ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লোহাগাড়ায় ছেলের হাতে বাবা খুন

লোহাগাড়া প্রতিনিধি: [২] চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ জলদাস পাড়া এলাকায় নেশাগ্রস্ত ছেলের হাতে খুন হয়েছে বাবা আনন্দ মোহন ধর (৬৫)। বুধবার রাতে এই এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ঘাতক ছেলে লিটন ধর কে বটতলী স্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে না উঠায় তার বাড়ি গিয়ে দেখে মেঝেতে তার রক্তাক্ত লাশ পড়ে রয়েছে। বাড়ির দরজার পাশের টিন কাটা।

[৪] ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘাতক লিটন ধর এর স্ত্রী ঝিনু ধর বার্তা বাজার কে বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে জুয়া খেলা ও মাদকাসক্ত ছিলেন। রাতে নেশা করে প্রায় সময় আমাকে আঘাত করতেন।

[৫] জানা যায়, মাদকাসক্ত ঘাতক ছেলে লিটন ধর এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে একবার থানায় অভিযোগ করা হয়েছিল।

[৬] লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়