শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ১২:১৪ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম আলো ছাড়লেন শরিফুজ্জামান পিন্টু, নতুন দৈনিকের নির্বাহী সম্পাদক

তরিকুল ইসলাম: [২] শরিফুজ্জামান পিন্টু, ১৫ বছর পত্রিকাটির বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদক, ও সহকারি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।করোনাকালে কর্মী ছাঁটাই ইস্যুতে প্রথম আলো কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জের ধরে তিনি পদত্যাগ করেন বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।

[৩] এর আগে প্রথম আলো থেকে পদত্যাগ করেন অনলাইন বিভাগের প্রধান সেলিম খান। শরিফুজ্জামান যে পত্রিকাটির নির্বাহী সম্পাদক পদে যোগ দিয়েছেন সেটির উদ্যোক্তা ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত।

[৪] করোনাকালে প্রথম আলো থেকে অন্তত ১২০ জন সাংবাদিক ও কর্মী ছাঁটাই করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ছাঁটাইয়ের পাশাপাশি করোনাকালে সংবাদকর্মীদের বেতন কমাতে পত্রিকার সম্পাদক মতিউর রহমান একটি কমিটি করে দেন। ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফের নেতৃত্বে ওই কমিটি বেতন কমালেও পত্রিকার মালিক ট্রান্সকম গ্রুপ তাতে আপত্তি জানায়।

[৫] প্রথম আলোর একাধিক কর্মী জানান, শতাধিক কর্মী ছাঁটাই, বেতন কমানো, ওয়েজবোর্ডের কর্মীকে চুক্তিভিত্তিক নিয়োগ নিতে বাধ্য করা, কর্মীকে বঞ্চিত করতে প্রথম আলো থেকে সরিয়ে মিডিয়া স্টারের কর্মী হিসেবে দেখানোসহ কর্তৃপক্ষের সিদ্ধান্তের ফলে অসন্তোষ চলছে।

[৬] শরিফুজ্জামান ও সেলিম খান পদত্যাগ করে নতুন প্রকল্প নেওয়ায় প্রথম আলো কর্তৃপক্ষ হঠাৎ নড়েচড়ে বসছে।

[৭] শরিফুজ্জামান পিন্টু বলেন, এটা সত্য যে তিনি করোনাকালে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের বিরোধীতা করেছেন। তবে এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়