শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে ঘোষিত সংখ্যার চেয়ে ৮ গুন বেশি হতে পারে কোভিড রোগী

আসিফুজ্জামান পৃথিল: [২] আগের ধারণা থেকে যুক্তরাষ্ট্রে অনেক বাজেভাবে সংক্রমিত হয়েছে করোনাভাইরাস। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগীর সংখ্যা ছিলো ৫ কোটি ৩০ লাখ! অন্তত সিডিসি বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান এই দাবি করেছে। অথচ সিডিসির বর্তমান হিসেবই রোগীর সংখ্যা ১ কোটি ২৫ লাখ মাত্র! ফক্স

[৩] সিডিসির মতে ওই ৫ কোটি ৩০ লাখ রোগীর মধ্যে সাড়ে ৪ কোটির কোনও না কোনও লক্ষণ ছিলো। আর মাত্র ২৪ লাখকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এ কারণে রোগটি ছড়িয়েছেও দ্রুতগতিতে। কম পরীক্ষার কারণে সব রোগীকে শনাক্ত করতে পারেনি সিডিসি। সিডিসির হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রকৃত রোগী হতে পারে ১০ কোটির মতো। এবিসি

[৪] চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন ১ লাখ ৭১ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছেন। পরীক্ষা না বাড়লেও দেশটিতে শনাক্তের সংখ্যা বেড়ে গেছে নাটকীয় গতিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়