শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেশার টাকা না পেয়ে ২২ দিনের সন্তানকে কুপিয়ে হত্যা, বাবা আটক

দিনাজপুর প্রতিনিধি: [২] ঘাতক পিতা সুভাস মহন্তকে (২৮) আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৭টায় ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাটে এ ঘটনা ঘটে। আটককৃত সুভাস মহন্ত ওই গ্রামের সুনিল চন্দ্র মহন্তের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইকচালক।

[৩] নবজাতকের মা অনামিকা মহন্ত বলেন, নেশার টাকার জন্য সুভাষ প্রায় আমাকে মারধর করত। বুধবার সন্ধ্যায় তিন ঘণ্টা ধরে ঝগড়া ও মারপিট করলে আমি শ্বশুরের ঘরে আশ্রয় নেই। কিন্তু সেখানেও সুভাষ আমাকে ও বাচ্চাকে টানাহেঁচড়া করে মারধর শুরু করে। বৃহস্পতিবার সকাল ৭টায় আমাকে ঘর থেকে বের করে আমার শিশু সন্তানকে ছিনিয়ে নেয়। এরপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে বাচ্চাটিকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বাইরে বেরিয়ে আসে।

[৪] ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, ঘটনাটি জানতে পেয়ে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার এবং ঘাতক সুভাশ চন্দ্র মহন্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামি সুভাশ চন্দ্র মহন্তকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহেমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়