শিরোনাম
◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুটবলের জাদুকর দিয়াগো ম্যারাডোনা মারা গেছেন

এল আর বাদল ও রাহুল রাজ : [২] সারাবিশ্বের শত কোটি ফুটবল প্রেমিককে কান্নায় ভাসিয়ে ৬০ বছর বয়সী আর্জেন্টাইন তারকা বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট বলে জানা গেছে। গত মাসে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মাথায় অস্ত্রোপচার হয়েছিলো। ১৯৮৬ বিশ্বকাপের নায়ক বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

[৩] আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নভেম্বরের প্রথম দিকে মস্তিস্কে রক্তজমাট বাঁধার কারণে অস্ত্রোপচার হয় ম্যারাডোনার। হাসপাতাল থেকে বাসায় ফেরার দুই সপ্তাহ পর তার মৃত্যু হলো।

[৪] সর্বকালের অন্যতম সেরা ফুটবলার খ্যাত ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান ১৯৮৬ সালে। খেলেছেন বোকা জুনিয়র্স, নাপোলি ও বার্সেলোনায়। ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে ছিটকে দেওয়ার পথে তার ‘ঈশ্বরের হাত’ দিয়ে করা গোলটি বিতর্কিত হয়ে রয়েছে।

[৫] আর্জেন্টাইন নিউজ আউটলেট ক্লারিন বুধবার ২৫ নভেম্বর বাংলাদেশ সময় রাতে ম্যারাডোনার মৃত্যুর ব্রেকিং নিউজ দেয়। ম্যারাডোনার মৃত্যু খবর প্রকাশের পর তা বিশ্বে আলোড়ন তোলে।

[৬] মস্তিষ্কে অস্ত্রোপচারের ৮ দিন পর গত ১১ নভেম্বর হাসপাতাল ছাড়েন ম্যারাডোনা। বুধবার সন্ধ্যা ৬টার দিকে বেসরকারি ওলিভোস ক্লিনিক থেকে তাকে বাড়িতে নেওয়া হয়। ওই সময় তাকে একনজর দেখার জন্য অগণিত দর্শক ভিড় করে এবং ছবি তোলে। তাকে বহনকারী অ্যাম্বুলেন্সের পেছনে ছুটতে থাকেন আর্জেন্টাইন টিভি সাংবাদিকরা।

[৭] তার আইনজীবী মাতিয়াস মোরলাহাস বলেন, ‘অ্যালকোহল আসক্তি কাটানোর জন্য তার চিকিৎসা চলছিল। বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা সম্প্রতি স্বদেশী ক্লাব জিমন্যাসিয়ার কোচ হন।’

[৮] গত কয়েক বছর ধরে স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন ম্যারাডোনা। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়কের পাকস্থলীর ভিতরে রক্তক্ষরণের কারণে ২০১৯ সালের জানুয়ারিতে হাসপাতালে ভর্তি করা হয়। ২০১৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার ম্যাচে অসুস্থবোধ করায় শেষ পর্যন্ত খেলা দেখতে পারেননি তিনি। - আর্জেন্টাইন নিউজ আউটলেট ক্লারিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়