শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কপিরাইট ও পর্নোগ্রাফি রোধকল্পে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বাদশ বৈঠকে এই সুপারিশ করা হয়েছে।

[৩] বুধবার বিকালে কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এর সভাপতিত্বে সংসদ ভবনে এ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

[৪] কমিটির সদস্য সংস্কৃতিপ্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল এবং সুবর্ণা মুস্তাফা বৈঠকে অংশগ্রহণ করেন।

[৫] জানা যায়, বৈঠকে বাংলা ভাষার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম আন্তর্জাতিক বিভিন্ন ভাষায় এবং বিশ্বের অন্যান্য ভাষার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম বাংলা ভাষায় অনুবাদের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ এবং বিদেশী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য অন্তর্ভূক্তিকরণে মন্ত্রণালয়/সংস্থা/প্রতিষ্ঠান কর্তৃক কোন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা এবং বাংলা ভাষার শব্দ বানানে কি কি আদর্শ রীতি অনুসরণ করা হয়। এছাড়া, একই শব্দের বানান পুন:পুন: পরিবর্তনে যে বিভ্রান্তি দেখা যায় সে প্রেক্ষিতে বাংলা একাডেমির করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

[৬] বৈঠকে কমিটি স্বাস্থ্যবিধি মেনে শিল্পীরা যাতে তাদের প্রোগ্রামসমূহ অব্যাহত রাখতে পারেন সে বিষয়ে সহযোগিতা করার জন্য সকল সংসদ-সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জেলা প্রশাসককে লিখিত আকারে অবহিত করার সুপারিশ করা হয়।

[৭] বৈঠকে বাংলা ভাষার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম আন্তর্জাতিক বিভিন্ন ভাষায় এবং বিশ্বের অন্যান্য ভাষার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম বাংলা ভাষায় অনুবাদের ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ অনুবাদকের মাধ্যমে সম্পন্ন করার জন্য সুপারিশ করে।

 

  • সর্বশেষ