শিরোনাম
◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতার ‘মিনি ঢাকা’য় অগ্নিকাণ্ডের পরও অনিয়মের রমরমা: ‘শিখা ইন’ ট্র্যাজেডির পরও টনক নড়েনি ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মধ্য ডিসেম্বরেই বাজারে আসতে পারে ফাইজারের ৬৪ লাখ ভ্যাকসিন

আসিফুজ্জামান পৃথিল: [২] নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রে এই ভ্যাকসিন সরবরাহ করা হবে। শুরুতেই এই শটগুলো পৌঁছে দেয়া হবে সম্মুখ সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের। মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ফক্স

[৩] ওপারেশন ওয়ার্প স্পিডের লজিস্টিক দেখছেন জেনারেল গুস্তাভা পেরনা। তিনি জানান, রাজ্য কর্মকর্তাদের শুক্রবারই এই বিষয়টি অবহিত করা হয়েছে। রাজ্যগুলোর জনসংখ্যার ভিত্তিতে প্রথম চালানের ভ্যাকসিন বন্টন করা হবে। পুরোটাই করবে সেনাবাহিনী পুরোপুরি যুদ্ধকারীন তৎপরতায়। যুদ্ধের সময় যেই প্রক্রিয়াই ফ্রন্টলাইনে খাবার ও গোলাবারুদ সরবরাহ করা হয়, এখানেও থাকবে একই পদ্ধতি। এনডিটিভি

[৪] যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে স্বাস্থ্যকর্মীর সংখ্যা কমবেশি ২ কোটি। সবাই শুরুতে এই ভ্যাকসিন পাবেন না বলে পেরনা জানিয়েছেন। তবে সব স্বাস্থ্যকর্মীদের টিকাদান শেষেই তা পাবেন সাধারণ মানুষ। অর্থাৎ দেশটির ৩৩ কোটি নাগরিকের সবার ভ্যাকসিন পেতে কিছুটা সময় লাগবেই। পলিটিকো

[৫] ফাইজারের কাছ থেকে ৪ কোটি ভ্যঅকসিন কিনছে মার্কিন সরকার। যা দেয়া যাবে ২ কোটি নাগরিককে। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র স্বাস্থ্যকর্মীরাই এই ভ্যাকসিন পাবেন। কারণ এটির সংরক্ষণ প্রক্রিয়া বেশ জটিল। বাকিরা পবেন মর্ডানা, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়