শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের ভিড় ও তদবির ঠেকাতে প্রধানমন্ত্রীর যে নতুন উদ্যোগ! ◈ বাইক থেকে নৌযানসহ আরও যেসব ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে! ◈ সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীপু তৌহিদুল: আমি কখনোই ভারত-পাকিস্তান যুদ্ধ দেখতে ইচ্ছুক নই, শান্তিকামী মানুষ হিসেবে যুদ্ধকে মনেপ্রাণে ঘৃণা করি

দীপু তৌহিদুল: যে মানুষ মারণাস্ত্র বানায়, তার কোনো ভালো কথাই আমার অন্তত ভালো লাগে না। যেমন, আমি পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আবদুল কাদের খান এবং ভারতের পরমাণু বিজ্ঞানী এপিজে আবুল কালামকে একদম পছন্দ করি না। মাঝে মাঝে মনে হয়, এই দুজন জন্ম না নিলে ভারত-পাকিস্তানের বৈরিতা অনেক কম হতো। তাতে করে এই উপমহাদেশ শান্তিতে থাকতো। আজকে ভারত-পাকিস্তান পাল্লা দিয়ে পরমাণু বোমা বানিয়েই চলেছে। এতে করে উক্ত দু’দশের সাধারণ গরিব জনতার কী উপকারটা হয়েছে? পরমাণু বোমার আতঙ্ক কি শুধু ভারত-পাকিস্তানের জন্যই তারা লাগলে পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের কি বাঁচার উপায় আছে?

যারা অহরহ এই দুটি দেশের মাঝে যুদ্ধ কামনা করেন, তারা মূলত জেনুইন বলদ অথবা ফ্যানাটিক। তারা কখনোই কারোর ভালো চাইতে পারে না। ভারত-পাকিস্তান দোস্তি মানেই আমাদের এই এলাকা ঠাণ্ডা হয়ে যাওয়া। পরমাণু বোমাহীন ভারত-পাকিস্তান অবশ্যই তুলনামূলক স্বস্তিদায়ক অবস্থা রাখতো আমাদের এই অঞ্চলে। এতে করে দুই পক্ষের নাগরিকরা কম মার খেতো, পাশাপাশি বাংলাদেশ নিয়ে উভয়পক্ষের চুলকানি সীমা অতিক্রম করতো না। আমি কখনোই ভারত-পাকিস্তান যুদ্ধ দেখতে ইচ্ছুক নই শান্তিকামি মানুষ হিসেবে, যুদ্ধটারে মনে প্রাণে ঘৃণা করি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়