শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেদে পেশার আড়ালে ইয়াবা পাচার, নারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক : পেশায় বেদে, কিন্তু নিয়মিত ইয়াবা পাচার ও ব্যবসা করেন। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারায় এমন এক নারীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়া সার্কেলের কর্মকর্তারা। আটকের সময় ওই নারীর কাছ থেকে পাঁচ হাজার ইয়াবা পাওয়া যায়।

গ্রেপ্তার ওই নারী হলেন ঢাকার সাভারের বেদেপাড়ার মৃত রাজিউল আলমের স্ত্রী মনোয়ারা বেগম (৪০)। তিনি বেদে সেজে কক্সবাজার থেকে নিয়মিত সাভার ও ঢাকায় ইয়াবা নিয়ে যেতেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়া সার্কেলের একটি দল বিকেল সাড়ে পাঁচটার সময় আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘীর মোড় থেকে পাঁচ হাজার ইয়াবাসহ মনোয়ারাকে আটক করেন। তিনি বেদে সেজে ইয়াবাগুলো কক্সবাজার থেকে সাভারের বেদেপল্লিতে বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন।

চট্টগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার মনোয়ারা আগেও বহুবার কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সাভারে বিক্রি করেছেন বলে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আনোয়ারা থানায় তুলে দেওয়া হয়েছে। প্রথম আলো

  • সর্বশেষ