শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ১১:১৩ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় দুই লাখ মিটার কারেন্ট জালসহ ১০ মন জাটকা জব্দ

কুমার হাওলাদার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদী মোহনায় অভিযান চালিয়ে ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ১০ মন জাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা অভিযান চিলিয়ে এসব জাল ও জাটকা ইলিশ জব্দ করে। পরে পৌর শহরের হেলিপ্যাড মাঠে জব্দকৃত জাল পুরিয়ে ফেলা হয়। এছাড়া জাটকা ইলিশ গুলো বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয়।

[৩] এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুননবী, কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ এসআই মাহমুদ হোসেন ও এ.এসআই কামরুল ইসলাম।

[৪] কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ এসআই মাহমুদ হোসেন জানান, নিয়মিত টহল কালে এসব মাছ ও জাল জব্দ করা হয়েছে। তবে জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়