শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বিজয় দিবসে কুচকাওয়াজ হবে না

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণের কারণে মহান বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর সম্মিলিত সামরিক কুচকাওয়াজ হবে না। এবার বিজয় দিবসের অনুষ্ঠান হবে সীমিত পরিসরে।

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে এক ভার্চ্যুয়াল আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুশাসন দিয়েছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ আজ রোববার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

সচিব বলেন, মহান বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন, সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে। তবে কর্মসূচি সীমিত পরিসরে হবে। আলোচনা সভা হবে ভার্চ্যুয়াল। দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। গত ৩১ মে থেকে আবার অফিস খোলা হয়। এই শীতে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়