শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজিবি-বিমানবাহিনীর ১০৫ জনের মুক্তিযোদ্ধা গেজেট নিয়ে হাইকোর্টের আদেশ বহাল

নূর মোহাম্মদ : [২] দুই বাহিনীর ১০৫ জনের মধ্যে একজন বিমান বাহিনীর বেসামরিক কর্মচারী এবং বাকীরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। গত ৭ জুন ১১৩৪ জন বিজিবি সদস্যের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।

[৩] সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে পৃথক রিট আবেদন করে সংক্ষুব্ধরা। তখন হাইকোর্ট প্রজ্ঞাপনের ওপর স্থগিতাদেশ দিয়ে ভাতা দিতে নির্দেশ দেন। এর বিরুদ্ধে মন্ত্রণালয় আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে।

[৪] রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামানের আদালত আগামী বছরের ২৯ জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানোর আদেশ দেন। এরফলে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়