শিরোনাম
◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০১:৩১ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় ৩ ফার্মেসী সিলগালা ও ৬ মালিককে অর্থদন্ড

কুমার হাওলাদার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় মোবাইল কোর্ট চলাকালীন সময়ে দোকান বন্ধ করে পালানোর দায়ে ৩ টি ফার্মেসী সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে পৌর শহরে ঔষধ প্রশাসন ও উপজেলা প্রশাসন এ অভিযানে চালায়।

[৩] এসময় ফার্মেসীর ড্রাগ লাইসেন্স না থাকা এবং মেয়াদ উর্ত্তীন ঔষধ রাখার দায়ে ৬ ফার্মেসী মালিককে ৪৭ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। পরে মেয়াদ উর্ত্তীন প্রায় ৫০ হাজার টাকার ঔষধ ধ্বংস করা হয়।

[৪] এ সময় মহাখালী ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক ড.আকিব হোসেন ও পটুয়াখালী ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মুহিদ ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়